27th Death Anniversary Of The National Professor Quazi Motahar Husain PDF Print E-mail
Written by Administrator   
Saturday, 11 October 2008 05:40

জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ৯ অক্টোবর। বিচিত্র ও বহুমুখী প্রতিভার অধিকারী ড. মোতাহার হোসেন বাংলাদেশের বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সংগীত, দাবা খেলা ও বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।

তিনি ১৮৯৭ সালের ৩০ জুলাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লক্ষীপুর গ্রামে জন্ম নেন। ১৯৫০ সালে 'ডিজাইন অব এক্সপেরিমেন্টস' বিষয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কাজী মোতাহার হোসেন উদ্ভাবিত পদ্ধতি সারা বিশ্বে 'হোসেইন চেইন রুল' নামে অভিহিত। ১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'প্রফেসর ইমেরিটিস' পদে নিযুক্ত হন। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তন উতসবে তাঁকে সম্মানসূচক 'ডক্টর অব সায়েন্স' (ডিএসসি) ডিগ্রি দেওয়া হয়।


সূত্রঃ ০৯-১০-২০০৮, বর্ষ ১০, সংখ্যা ৩২৯, দৈনিক প্রথম আলো

Last Updated on Saturday, 29 November 2008 06:53