শচীন্দ্রনাথ অধিকারী PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 16 December 2008 23:41

কুষ্টিয়া জেলার সাহিত্য ও সংস্কৃতি বিকাশে এক সময় শচীন্দ্রনাথ অধিকারী বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি ১৩০৪ সনে (১৮৯৭ সালে) কুষ্টিয়ার কুমারখালী থানার শিলাইদহ গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম সুরেন্দ্রনাথ অধিকারী।


শচীন্দ্রনাথ শিলাইদহে 'ঠাকুর এষ্টেটর' সংগে থেকে রবীন্দ্রনাথকে দেখা ও জানার সুযোগ পেয়েছিলেন। রবীন্দ্রনাথের শিলাইদহের জীবনের নানা ঘটনার উপর তিনি প্রথমে 'পল্লীর মানুষ রবীন্দ্রনাথ' ও 'সহজ মানুষ রবীন্দ্রনাথ' নামক দু'খানি গ্রন্থ রচনা করেন। পরবর্তীকালে তিনি 'মিলাইদহ ও রবীন্দ্রনাথ' এবং 'রবীন্দ্র মানস সন্ধানে' নামে আরও দ'খানি গ্রন্থ রচনা করেন। রবীন্দ্রনাথের সংগে লালন শাহের সাক্ষাত হওয়ার বিষয়টি তিনিই প্রথম তাঁর গ্রন্থে প্রকাশ করেছিলেন।

শচীন্দ্রনাথ অধিকালী কুষ্টিয়া অঞ্চলের লোক সাহিত্য ও লোক সংস্কৃতির বিকাশের জন্য ১৯৪০ সালে শিলাইদহে সর্বপ্রথম 'নিখিলবঙ্গ পল্লী সাহিত্য সম্মেলনের' আয়োজন করেন। এই অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির তিনি ছিলেন সাধারণ সম্পাদক (সভাপতি ডঃ উপেন্দ্রনাথ ভট্রাচার্য)। প্রকৃত পক্ষে "শচীন বাবুর অদম্য উতসাহ, অক্লান্ত পরিশ্রম ও অপূর্ব সংগঠন শক্তিতে এই সম্মেলন এই অঞ্চলের একটি স্মরণীয় ঘটনা।" এই সম্মেলন তিনদিন ধরে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন জেলা থেকে বাউল, পল্লী গায়ক, যাত্রাদল, কবিয়ালগণ যোগদান করেন। শচীন্দ্রনাথ অধিকারী বর্তমানে কলকাতায় বসবাস করছেন।


তথ্য সুত্রঃ

কুষ্টিয়ার ইতিহাস

শ. ম. শওকত আলী

Last Updated on Sunday, 22 August 2010 18:37