|
Shilaidaha is a place in Kumarkhali Upazila of Kushtia District in Bangladesh. The place is famous for Shilaidaha Kuthibari— a country house. made by the forth father-in-law Prince Dwarkanath Tagore of great poet Rabindranath Tagore. Rabindranath Tagore lived a part of life here and created some of his memorable poems while living here.
শিলাইদহে রচিত রবীন্দ্রসাহিত্য-সম্ভার(১২৮৮-১৩১২)
...বাবার গদ্য ও পদ্য দু'রকম লেখারই উতস যেমন খুলে গিয়েছিল শিলাইদহে, এমন আর কোথাও হয়নি। এইসময় তিনি অনর্গল কবিতা প্রবন্ধ ও গল্প লিখে গেছেন-একদিনের জন্য কলম বন্ধ হয়নি। শিলাইদহের যে-রুপবৈচিত্র্য, তার মধ্যে পেয়েছিলেন তিনি লেখার অনুকূল পরিবেশ।
-রবীন্দ্রনাথ ঠাকুরঃ পিতৃস্মৃতি
শিলাইদহবাসী শচীন্দ্রনাথ অধিকারীকে লিখিত রবীন্দ্রনাথের চিঠিতে শিলাইদহঃ
১. আমার যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্য-রস-সাধনার তীর্থস্হান ছিল পদ্মাপ্রবাহচুম্বিত শিলাইদহ পল্লীতে। সেখানে আমার যাত্রাপথ আজ আর সহজগম্য নয়, কিন্তু সেই পল্লীর স্নিগ্ধ আমণ্ত্রণ সরস হয়ে আছে আজও আমার নিভৃত স্মৃতিলোকে, সেই আমণ্ত্রণের প্রত্যুত্তর অশ্রুতিগম্য করূণ-ধ্বনিতে আজও আমার মনে গুঞ্জরিত হয়ে উঠেছে, এই উপলক্ষে পল্লীবাসীদের আজ জানিয়ে রাখলাম। ১০ই চৈত্র, ১৩৪৬। ২. মনে পড়ছে সেই শিলাইদহের কুঠি, তেতলার নিভৃত ঘরটি আমের বোলের গন্ধ আসছে বাতাসে-পশ্চিমের মাঠ পেরিয়ে বহুদূরে দেখা যাচ্ছে বালুচরে রেখা আর গুণটানা মাস্তুল। দিনগুলো অবকাশে ভরা-সেই অবকাশের উপর প্রজাপতির ঝাঁকের মতো উড়ে বেড়াচ্ছে রঙিন পাখাওয়ালা কত ভাবনা এবং কত বাণী। কর্মের দায়ও ছিল তারি সঙ্গে-আর হয়তো মনের গভীরে ছিল অনন্ত আকাঙ্ক্ষা পরিচয়হীন বেদনা। সব নিয়ে ছিল যে আমার নিভৃত বিশ্ব সে আজ চলে গিয়েছে বহুদূরে।...আমার শিলাইদহের কুঠি, পদ্মার চর, সেখানকার দিগন্তবিস্তৃত ফসলখেত ও ছায়ানিবিড় গ্রাম ছিল সেই অভাবনীয়কে নিয়ে যার মধ্যে আমার কল্পনার ডানা বাধা পায় নি। ...শ্রাবণ ১৩৩৫।
কাব্যঃ
১. মানসীঃ বঙ্গবীর(২১ জ্যৈষ্ঠ ১২৮৮)। ২. সোনার তরীঃ সোনার তরী(ফাল্গুন ১২৯৮)-কবিতাটি প্রায় দেড় বছর পরে ‘সাধনা' পত্রিকায় প্রকাশিত হয়, বিম্ববতী(ফাল্গুন ১২৯৮), শৈশব সন্ধ্যা(ফাল্গুন ১২৯৮), রাজার ছেলে ও রাজার মেয়ে(চৈত্র ১২৯৮), বৈষ্ণব কবিতা(১৮ আষাঢ় ১২৯৯), দুই পাখি(১৯ আষাঢ় ১২৯৯), আকাশের চাঁদ(২২ আষাঢ়), প্রতিক্ষা(২৭ অগ্রহায়ণ ১২৯৯), মানসসুন্দর(৪ পৌষ ১২৯৯), দুর্বোধ(১১ চৈত্র ১২৯৯), সমুদ্রের প্রতি(১৭ চৈত্র ১২৯৯), হৃদয়যমুনা(১২ আষাঢ় ১৩০০), ব্যর্থ যৌবন(১৬ আষাঢ় ১৩০০), ভরাভাদরে(২৭ আষাঢ় ১৩০০), প্রত্যাখ্যান(২৭ আষাঢ় ১৩০০), লজ্জা(২৮ আষাঢ় ১৩০০), পুরস্কার(১৩ শ্রাবণ ১৩০০), বসুন্ধরা(২৬ কার্তিক ১৩০০), কন্টকের কথা(২৯ কার্তিক ১৩০০)। ৩. নদীঃ নদী(২২ মাঘ ১৩০২)। ৪. চিত্রাঃ চিত্রা(১৮ অগ্রহায়ণ ১৩০২), সুখ(১৩ চৈত্র ১২৯৯), জ্যোতস্নারাত্রে(৫-৬ মাঘ ১৩০০), সন্ধ্যা(৯ ফাল্গুন ১৩০০), এবার ফিরাও মোরে(২৩ ফাল্গুন ১৩০০), আবেদন(২২ অগ্রহায়ণ ১৩০২), উর্বশী(২৩ অগ্রহায়ণ ১৩০২), স্বর্গ হতে বিদায়(২৪ অগ্রহায়ণ ১৩০২), দিনশেষে(২৮ অগ্রহায়ণ ১৩০২), সান্ত্বনা(২৯ অগ্রহায়ণ ১৩০২), শেষ উপহার(১ পৌষ ১৩০২), জীবনদেবতা(২৯ মাঘ ১৩০২), রাত্রে ও প্রভাতে(১ ফাল্গুন ১৩০২), ১৪০০ সাল(২ ফাল্গুন ১৩০২), নীরব তণ্ত্রী(৪ ফাল্গুন ১৩০২), দুরাকাঙ্ক্ষা(৪ ফাল্গুন ১৩০২), প্রৌঢ়(৭ ফাল্গুন ১৩০২), ধূলি(১৫ ফাল্গুন ১৩০২), সিন্ধুপারে(২০ ফাল্গুন ১৩০২)। ৫. চৈতালিঃ উতসর্গ(১৩ চৈত্র ১৩০২), গীতহীন(১৩ চৈত্র ১৩০২), স্বপ্ন(১৪ চৈত্র ১৩০২), আমার সীমা(১৪ চৈত্র ১৩০২), দেবতার বিদায়(১৪ চৈত্র ১৩০২), বৈরাগ্য(১৪ চৈত্র ১৩০২), মধ্যাহৃ(১৫ চৈত্র ১৩০২), পল্লীগ্রামে(১৬ চৈত্র ১৩০২), সামান্য লোক(১৭ চৈত্র ১৩০২), দুর্লভ জন্ম(১৮ চৈত্র ১৩০২), কর্ম(১৮ চৈত্র ১৩০২), বনে ও রাজ্যে(১৯ চৈত্র ১৩০২), সভ্যতার প্রতি(১৯ চৈত্র ১৩০২), বন(১৯ চৈত্র ১৩০২), তপোবন(১৯ চৈত্র ১৩০২), পদ্মা(২৫ চৈত্র ১৩০২), স্নেহগ্রাস(২৫ চৈত্র ১৩০২), বঙ্গমাতা(২৬ চৈত্র ১৩০২), দুই উপমা(২৬ চৈত্র ১৩০২), অভিমান(২৬ চৈত্র ১৩০২), পরবেশ(২৬ চৈত্র ১৩০২), নদীযাত্রা(৭ শ্রাবণ ১৩০৩), মৃত্যুমাধুরী(৭ শ্রাবণ ১৩০৩), স্মৃতি(৭ শ্রাবণ ১৩০৩), বিলয়(৭ শ্রাবণ ১৩০৩), ইচ্ছামতী নদী(১৪ শ্রাবণ ১৩০৩), শুশ্রুষা(১৪ শ্রাবণ ১৩০৩), আশিষ গ্রহণ(১৪ শ্রাবণ ১৩০৩), বিদায়(১৪ শ্রাবণ ১৩০৩)। ৬. কথা ও কাহিনীঃ গানভঙ্গ(২৪ আষাঢ় ১৩০০), ব্রাক্ষণ(৭ শ্রাবণ ১৩০১), পুরাতন ভৃত্য(১২ শ্রাবণ ১৩০১), পুজারিণী(১৮ আশ্বিন ১৩০৬), অভিসার(১৯ আশ্বিন ১৩০৬), পরিশোধ(২৩ আশ্বিন ১৩০৬), বিসর্জন(২৪ আশ্বিন ১৩০৬), সামান্য ক্ষতি(২৫ আশ্বিন ১৩০৬), নগরলক্ষী(২৭ আশ্বিন ১৩০৬), স্পর্শমণি(২৯ আশ্বিন ১৩০৬), মানী(১ কার্তিক ১৩০৬), প্রার্থনাতীত দান(২ কার্তিক ১৩০৬), রাজবিচার(৪ কার্তিক ১৩০৬), শেষ ভিক্ষা(৬ কার্তিক ১৩০৬), নকলগড়(৭ কার্তিক ১৩০৬), হোরিখেলা(৯ কার্তিক ১৩০৬), বন্দীবীর(৩০ কার্তিক ১৩০৬), পণরক্ষা(৩ অগ্রহায়ণ ১৩০৬)। ৭. কল্পনাঃ পসারিণী(২৫ জ্যৈষ্ঠ ১৩০৪), মাতার আহ্বান(৭ আষাঢ় ১৩০৪), হতভাগ্যের গান(৭ আশ্বিন ১৩০৪)-পরিবর্ধন:৭ আষাঢ় ১৩০৫, ভিখারী(১২ আশ্বিন ১৩০৪), যাচনা(৮ আশ্বিন ১৩০৪), বিদায়(৭ আশ্বিন ১৩০৪), নববিরহ(৬ আশ্বিন ১৩০৪), মানসপ্রতিমা(৯ আশ্বিন ১৩০৪), সংকোচ(৯ আশ্বিন ১৩০৪), প্রার্থী(১০ আশ্বিন ১৩০৪), সকরূণা(১০ আশ্বিন ১৩০৪), আশা(১০ আশ্বিন ১৩০৪), বঙ্গলক্ষী(১০ আশ্বিন ১৩০৪)। ৮. ক্ষণিকাঃ সম্বরণ(২ জ্যৈষ্ঠ ১৩০৭), বিরহ(২১ জ্যৈষ্ঠ ১৩০৭), অকালে(২১ জ্যৈষ্ঠ ১৩০৭), আষাঢ়(২০ জ্যৈষ্ঠ ১৩০৭), দুইবোন(১৯ জ্যৈষ্ঠ ১৩০৭), নবনর্ষা(২০ জ্যৈষ্ঠ ১৩০৭), অবিনয়(১ আষাঢ় ১৩০৭), কৃষ্ণকলি(৪ আষাঢ় ১৩০৭), ভর্তসনা(৩১ জ্যৈষ্ঠ ১৩০৭), সুখদুঃখ(৩১ জ্যৈষ্ঠ ১৩০৭), উদাসীন(১০ বৈশাখ ১৩০৭), বিলম্বিত(২৬ জ্যৈষ্ঠ ১৩০৭), মেঘমুক্ত(২৭ জ্যৈষ্ঠ ১৩০৭), চিরায়মানা(২৭ জ্যৈষ্ঠ ১৩০৭), আবির্ভাব(১০ আষাঢ় ১৩০৭)। ৯. নৈবেদ্যঃ অধিকাংশ কবিতা(রবীন্দ্রনাথের নিজের ভাষায়-'গোলমালের মধ্যে গোটা ৯০ নৈবেদ্য লিখেছি'। 'নৈবেদ্য' কাব্যগ্রন্হে মোট কবিতা আছে ১০০ টি। তার মধ্যে শিলাইদহপর্বেই ৯০টি লিখেছেন।)। ১০. খেয়াঃ বিচ্ছেদ(২৪ মাঘ ১৩১২), বিকাশ(২৪ মাঘ ১৩১২), সীমা(২৫ মাঘ ১৩১২), ভার(২৫ মাঘ ১৩১২), টিকা(২৬ মাঘ ১৩১২)। ১১. বলাকাঃ ২২ থেকে ৩৩(১৯ মাঘ-২৭ মাঘ ১৩১২), ৩৮ থেকে ৪২ সংখ্যক(১২ অগ্রহায়ণ-৮ ফাল্গুন ১৩১২)।
গানঃ
১. গীতাঞ্জলি(অধিকাংশ)
২. গীতিমাল্য(উল্লেখযোগ্যসংখ্যক গান)
৩. গীতবিতান(বেশ কিছু বিখ্যাত গান)
নাটকঃ
চিরকুমার সভা(প্রহসন), গোড়ায় গলদ(প্রহসন), চিত্রাঙ্গদা(গীতিনাট্য), রাজা, অচলায়তন।
গল্পঃ
গল্পগুচ্ছ(কঙ্কাল, মেঘ ও রৌদ্র, শান্তি, সমাপ্তি, ক্ষুধিত পাষাণ, উদ্ধার, দুর্বুদ্ধি, ফেল, শুভদৃষ্টি, নষ্টনীড় ইত্যাদি)
উপন্যাসঃ
চোখের বালি, গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ।
প্রবন্ধঃ
পঞ্চভূত, বিচিত্র প্রবন্ধ(নববর্ষা)।
পত্রাবলীঃ
ছিন্নপত্র, ছিন্নপত্রাবলী, চিঠিপত্র(বিভিন্ন খণ্ড, আংশিক)।
সূত্রঃ
রবীন্দ্রনাথ ও শিলাইদহঃ যুগলবন্দী প্রেক্ষণ - আবুল আহসান চৌধুরী
শিলাইদহ পরিচয় - শচীন্দ্রনাথ অধিকারী
শিলাইদহপর্বে রবীন্দ্রসাহিত্যঃকাব্য ও কবিতা - অপূর্বকুমার দে
Related Links: 1. Shilaidaha Kuthibari: Out of focus By Ershad Kamol
|