Today 176th birth anniversary of Kangal Harinath PDF Print E-mail
Written by Administrator   
Monday, 20 July 2009 00:12

Kangal Harinath

আজ ২০ জুলাই। গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৬ তম জন্ম জয়ন্তী। ১৮৩৩ সালের আজকের এই দিনে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি পৌর এলাকার কুন্ডুপাড়া গ্রামে জন্মগ্রহন করেন এবং ১৮৯৬ সালের ১৬ এপ্রিল তিনি মারা যান। কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কাঙাল হরিনাথ স্মৃতি ট্রাস্ট ও কুমারখালি প্রেস ক্লাব যৌথভাবে আগামি ২২ জুলাই এর পরিবর্তে ৩০ জুলাই সকাল ১০ টায় কুমারখালি পাবলিক লাইব্রেরি হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বন্যাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে।

অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সকাল ১০ টায় কুমারখালি পাবলিক লাইব্রেরি চত্ত্বর হতে বন্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। সকাল ১১ টায় কাঙাল হরিনাথের কর্মময় জীবনী নিয়ে আলোচনা সভা। বেলা সাড়ে ১২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কাঙাল হরিণাথ স্মৃতি ট্রাস্টের সকল সদস্যসহ সর্বস্তরের মানুষকে যথা সময়ে উপস্থিত থেকে জন্মজয়ন্তী উৎসব সাফল করার জন্য আহবান জানিয়েছে জন্ম জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক, কাঙাল হরিনাথ স্মৃতি ট্রাস্টের সভাপতি ও কুমারখালির ইউএনও মানিকহার রহমান এবং যুগ্ম আহবায়ক ও কাঙাল হরিণাথ স্মৃতি ট্রাস্টের সাধারন সম্পাদক সোহেল হাবিব। অপরদিকে কুমারখালি প্রেস ক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার ও সাধারন সম্পাদক লিপু খন্দকার প্রেস ক্লাবের সকল সদস্যসহ সর্বস্তরের মানুষকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।



More Details of Kangal Harinath>>>


Reference:
1. www.kumarkhalir-khobor.com

Last Updated on Tuesday, 24 August 2010 16:51