|
Wednesday, 17 December 2008 |
বাউল সম্রাট লালন শাহের প্রথম জীবনীকার বসন্ত কুমার পাল ১২৯৭ সনের (১৮৯০ সাল) ২০শে কার্ত্তিক কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত ধর্মপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। উক্ত ধর্মপাড়া ছিল লালন শাহের জন্মস্থান ভাঁড়ারার সংলগ্ন গ্রাম।
বসন্ত কুমার পাল লিখিত 'মহাত্মা লালন ফকির' প্রথম এবং অধিক প্রামান্য গ্রন্থ হিসাবে পরিচিত। তিনি ১৩৩২ সনের 'প্রবাসী পত্রিকায়' (শ্রাবণ সংখ্যা) লালন শাহের উপর একটি প্রবন্ধ প্রকাশ করেন। পরবর্তীকালে তিনি কুমারখালীর বিখ্যত তন্ত্রাচার্য শিবচন্দ্র বিদ্যার্ণবের জীবনী গ্রন্থ 'তন্ত্রাচার্য শিবচন্দ্র বিদ্যার্ণব' প্রকাশ করেন। বসন্ত কুমার পাল সম্বন্ধে ডঃ সুনীতি কুমার চট্রোপাধ্যায় মন্তব্য করেনঃ "লালন ফকিরের সম্বন্ধে রবীন্দ্রনাথ হইতে আরম্ভ করিয়া বহু বাঙ্গালী মনীষী ও লেখক হিন্দু এবং মুসলমান অনেক কিছু লিখিয়াছেন এবং লিখিতেছেন। ইহাদের মধ্যে শ্রীযুক্ত বসন্ত কুমার পাল মহাশয়কে একজন পথিকৃত বলা যাইতে পারে।" বসন্ত কুমার পাল শেষ জীবনে নদীয়ার কৃষ্ণনগরে বসবাস করেন। ১৯৭৫ সালে ৮৫ বছর বয়সে তাঁ মৃত্যু হয়।
তথ্য সুত্রঃ
কুষ্টিয়ার ইতিহাসশ. ম. শওকত আলী |