Skip to content

Narrow screen resolution Wide screen resolution Auto adjust screen size Increase font size Decrease font size Default font size
You are here :: Home arrow News arrow আজ থেকে ছেঁউড়িয়ায় লালন স্মরণোত্সব
আজ থেকে ছেঁউড়িয়ায় লালন স্মরণোত্সব Print E-mail
Friday, 16 October 2009

সাধক লালন শাহের মৃত্যুর পর পেরিয়ে গেছে ১১৯ বছর। লালনের মৃত্যুর পর থেকে প্রতিবছর লালন মাজার চত্বরে অনুষ্ঠিত হচ্ছে দুটি অনুষ্ঠান। একটি লালনের নিজের আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিকতা, অন্যটি তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আজ শুরু হচ্ছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণোত্সব।

ছেঁউড়িয়া গ্রামের লালন একাডেমি চত্বরে আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে তিন দিনের এই অনুষ্ঠান।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম আজ সন্ধ্যায় উত্সবের উদ্বোধন করবেন। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাতভর চলবে অনুষ্ঠান। লালন একাডেমির বাউলশিল্পীরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরাও গান করবেন এখানে।

এদিকে এই স্মরণোত্সব উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লালনভক্ত ও অনুসারী ছেঁউড়িয়ায় এসেছেন। বসেছে লালন মেলা। কালী নদীর পাড়ে অনুষ্ঠানের মূল মঞ্চের আশপাশে এবং মাজারসংলগ্ন মিলনায়তনের নিচতলায় বাউলদের জন্য নির্ধারিত জায়গা ও উন্মুক্ত মাঠে তাঁবু টাঙিয়ে টংঘর তৈরি করেছেন বাউল ও ভক্ত-অনুরাগীরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন গতকাল বৃহস্পতিবার বলেন, ‘স্থানীয় জেলা প্রশাসন লালন স্মরণোত্সব সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে। আশা করছি, প্রতিবছরের মতো এবারও লাখো মানুষ এবং ভক্ত ও শিষ্যের আগমনে লালন চত্বর মহামিলনের উত্সবে পরিণত হবে।’



Source:

http://www.prothom-alo.com/detail/date/2009-10-16/news/12523
 

Slide Show

Login Box

Log In / Sign Up