|
Tuesday, 02 March 2010 |
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলইদহ ইউনিয়নের খোরপুর গ্রামে অবস্থিত ভূষণার রাজা সীতারাম রায়ের নির্মিত সীতারাম রায়ের মঠটি অযত্ন আর অবহেলার কারণে প্রায় ধ্বংসের পথে। প্রায় তিনশ’ বছরের প্রাচীন এ মঠটি অত্যন্ত জরাজীর্ন অবস্থায় আদিকাঠামোসহ এখনো দ্বন্ডায়মান। এর চুড়া,কোণ,সম্মুখভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ। |
|
Read more...
|
|
|
Tuesday, 02 March 2010 |
বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার পেয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান ড. আবুল আহসান চৌধুরী। শুক্রবার বিকেলে বাংলা একাডেমী চত্বরে আয়োজিত মাসব্যাপী একুশের বই মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বাংলা একাডেমীর মহাপরিচালক ও বিশিষ্ট লোক বিজ্ঞানী অধ্যাপক শামসুজ্জামান খান এ পুরস্কার ঘোষণা করেন। লালন সাইজির উপর গবেষণার জন্য পাওয়া এ সম্মান ড. আবুল আহসান চৌধুরী বাউল ফকির লালন সাঁইকেই উৎসর্গ করেছেন। প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী বাংলা একাডেমীর পুরস্কার পাওয়ায় কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ আনন্দে-উদ্বেলিত। জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারী বিকেল ৪টায় বাংলা একাডেমী আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়ার কৃতি সন্তান প্রফেসর ড. আবুল আহসান চৌধুরীর হাতে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারটি তিনটি ভাগে বিভক্ত। সম্মাননা পত্র, সম্মাননা প্রতিক ও একটি নির্ধারিত অংকের চেক। |
|
Read more...
|
|
|
Sunday, 28 February 2010 |
 রবীন্দ্রনাথ তার লেখনীতে বাঙালির জীবন যাপন, সংস্কৃতিকে যেমন তুলে ধরেছেন, তেমনি বাঙালির চিরদিনের হাসিকান্না, আনন্দ-বেদনারও রূপকার তিনি। জগতের সকল বিষয়কে তিনি তাঁর লেখায় ধারণ করেছেন। মানুষের এমন কোনো মানবিক অনুভূতি নেই যা রবীন্দ্রনাথের লেখায় পাওয়া যায় না। তাঁর সম্পর্কে কবি দীনেশ দাশ বলেছেন, ‘তোমার পায়ের পাতা সবখানে পাতা’। সভ্যতার সকল সংকটে রবীন্দ্রনাথ এক বিশাল সমাধান। অন্ধকারে এক বিরাট আলোর প্রদীপ। বাংলাভাষা ও সাহিত্যকে তিনি সারাজীবনের সাধনায় অসাধারণ রূপলাবণ্যমণ্ডিত করেছেন। অতুলনীয় ও সর্বতোমুখী প্রতিভা দিয়ে তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব মানে উন্নীত করে বাঙালিকে এক বিশাল মর্যাদার আসনে নিয়ে গেছেন। |
|
Read more...
|
|
|
Friday, 16 October 2009 |
সাধক লালন শাহের মৃত্যুর পর পেরিয়ে গেছে ১১৯ বছর। লালনের মৃত্যুর পর থেকে প্রতিবছর লালন মাজার চত্বরে অনুষ্ঠিত হচ্ছে দুটি অনুষ্ঠান। একটি লালনের নিজের আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিকতা, অন্যটি তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আজ শুরু হচ্ছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণোত্সব। ছেঁউড়িয়া গ্রামের লালন একাডেমি চত্বরে আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে তিন দিনের এই অনুষ্ঠান। |
|
Read more...
|
|
|
Thursday, 08 October 2009 |
কবিগুরুর ১৫০তম জন্মদিন বিশ্বজুড়ে পালন করবে ইউনেসকো। আগামী বছর বিশ্বব্যাপী আয়োজন করা হচ্ছে তাঁর অর্ধশতবর্ষ জন্মদিন পালনের নানা অনুষ্ঠান। |
|
Read more...
|
|
|
|
<< Start < Prev 1 2 Next > End >>
|
| Results 1 - 9 of 14 |