|
Monday, 15 December 2008 |
প্রাচীন জনপদ কুমারখালী। এর ইতিহাস-ঐতিহ্য কুষ্টিয়ার চেয়ে সমৃদ্ধ ও পাচীনতর। তাই ইংরেজ আমলের গোড়ার দিকে কুল্টিয়ার পরিচয় দিতে বলা হতো "কুমারখালী-কুষ্টিয়া"। বাউলসম্রাট লালন শাহ, সাধক কাঙাল হরিনাথ, মোজাহেদ-নেতা কাজী মিয়াজান, বিপ্লবী-বীর বাঘা যতীন, সাহিত্যরথী মীর মশাররফ হোসেন, প্রজা-আন্দোলনের পুরোধা শামসুদ্দিন আহমদ প্রমুখ কুমারখালী থানার কৃতি সন্তান। |
|
Read more...
|
|
|
Tuesday, 22 July 2008 |
কুমারখালীর নীল চাষ ও নীল বিদ্রোহ ১৭৭৪ খ্রীষ্টাব্দে লুই বান্নো নামক একজন ফরাসী যুবক বাংলাদেশে প্রথম নীলচাষ আরম্ভ করার পরের বছর ক্যারল ব্লুম নামক একজন ইংরেজ নীলকুঠি স্হাপন করেন। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সনদে ইউরোপিয়ানরা এদেশে জমি ক্রয় ও চাষের অনুমিত পায়। এর ফলে কুষ্টিয়াতে নীল কোম্পানীর আবির্ভাব ঘটে। ১৮৫৪ সালে যশোরের জেলা ম্যাজিস্ট্রেট ডানবারের উল্লেখ থেকে জানা যায় যে, নীল করেরা ভাল জমিদে কম মুজুরী দিয়ে চাষীদের নীল চাষে বাধ্য করতো। |
|
Read more...
|
|
|
Monday, 14 July 2008 |
কুমারখালীর ইতিহাসকুমারখালী নামটি প্রাচীন। রেনেলের ম্যাপে কুমারখালীর নাম পাওয়া যায়। ১৮২০ সালের ৩০ শে জুলাই বিশপ হেবার ঢাকা থেকে ফেরার পথে কুমারখালীতে রাত যাপন করেন বলে তিনি তার ডাইরীতে লিখেছেন। বিশপ হেবার তার ডাইরীতে উল্লেখ করেছেন কুমারখালীতে গোয়ালা, মতস্যজীবী, চাষী ইত্যাদি আদীম প্রকৃতির মত মানুষ দেখতে পেয়েছেন। |
|
Read more...
|
|
|
Monday, 14 July 2008 |
কুমারখালীর জন্মকথাগ্রীক ঐতিহাসিক ও ভৌগলিকদের বিবরণ ও খৃষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে বিখ্যাত ভৌগলিক টলেমির মানচিত্রে গঙ্গা নদীর অববহিকায় কয়েকটি ক্ষুদ্র দ্বীপ দেখা যায়। এই ক্ষুদ্র দ্বীপ অঞ্চলকে কুষ্টিয়া অঞ্চল মনে করা হয়। গঙ্গা নদী বাংলায় পাঁচটি মুখে প্রবাহিত হতো। গঙ্গা অন্য কোন বৃহত জলাময় থেকে জেগে উঠা। বিভিন্ন অঞ্চল থেকে গোদ ও পুন্ড্রা জাতিসহ অন্যান্য জাতি এ দ্বীপাঞ্চলে আসেঅ চাষাবাদ কিংবা প্রচুর মতস্য লাভের আশায় দলে দলে লোক এসে এখানে প্রথম জনবসতি গড়ে তুলে বলে মনে করা হয়। ভারত কোষ গ্রন্থে কুষ্টিয়া অঞ্চল সম্বন্ধে বলা হয়েছে। নদী বিধৌত গঙ্গেয় ব-দ্বীপ অঞ্চল পলিগঠিত সমভূমিতে অবস্থিত বলিয়া ইহার মৃত্তিকা অত্যন্ত উর্বর ও কৃষির পক্ষে উপযোগী। সুতরাং এ অঞ্চলে খাল, বিল-নদী-নালা ও অসংখ্য কোল থেকে প্রমাণ হয় জেগে উঠা ব-দ্বীপ থেকে কুমারখালী গঠিত হয়েছিল। |
|
Read more...
|
|
|